বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম:
চান্দিনায় মানবিক উদ্যোগের দৃষ্টান্ত: অসহায় পরিবারের পাশে দাঁড়ালো যুব কমিউনিটি  “পরকীয়া প্রেমে বড় হাফসা’র সহযোগিতায় পবিত্র ঈদের দিন সকালে স্বামীর ঘর থেকে পরকীয়া প্রেমিকের সঙ্গে পালিয়েছে নরসিংদীর মেয়ে খাদিজা” ঈদ মোবারক,, বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের সর্বস্তরের নেতা কর্মীদের জানাচ্ছি,পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন, ঈদ মোবারক !! ফরিদপুর শ্রমিক দলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। চাটখিলে কিশোর অটোচালক হত্যা: র‍্যাবের জালে ৩ ঘাতক ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষক মিলনায়তন ও প্রধান শিক্ষকের কক্ষ উদ্বোধন কারাগার” আওয়ামী লীগের রাজনৈতিক নারী কর্মীদের জন্য যেন মরণ ফাঁদ। শারদীয় দূর্গা পূজা উপলক্ষে কালিয়ায় বিশেষ আইন-শৃঙ্খলা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত রিকশাচালক বাবার দুই ‘রাজকন্যা’র স্বপ্নপূরণ: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি বুশরা ও তৃষা ঝিনাইদহ কালীগঞ্জে জমি নিয়ে প্রতারণা ভাগ্নের সাথে মামার।

নোয়াখালীতে দিনমজুর খুন,নিখোঁজের দুদিন পর মরদেহ মিলল বিলে

নোয়াখালীতে দিনমজুর খুন,নিখোঁজের দুদিন পর মরদেহ মিলল বিলে

শাহ আলম সেলিম স্টাফ রিপোর্টার সবাইকে বাংলাদেশ।

নোয়াখালীর চাটখিলে নিখোঁজের দুদিন পর বিল থেকে এক দিনজমুরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

নিহত মিজানুর রহমান মহিন (৫০) লক্ষীপুর জেলার রামগঞ্জ থানার বাসিন্দা। তবে তাৎক্ষণিক পুলিশ নিহতের পিতার নাম জানাতে পারেনি।  

রোববার (২২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার হাটপুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের কেশুরবাগ এলাকার কাজী বাড়ির পূর্ব পাশের বিল থেকে মরদেহটি উদ্ধার উদ্ধার করা হয়।  

এসব তথ্য নিশ্চিত করেন চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক। তিনি বলেন, প্রাথমিক ভাবে এটি হত্যাকান্ড মনে হচ্ছে। লাশের শরীরে আঘাতের চিহৃ থাকতে পারে। শরীর ফুলে যাওয়ায় সঠিক ভাবে বুঝা যাচ্ছেনা। ময়না তদন্ত করলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২০ সেপ্টেম্বর থেকে নিখোঁজ ছিলেন মহিন। বিষয়টি তার স্বজনেরা পুলিশকে অবহিত করে। রোববার সকাল ৯টার দিকে উপজেলার কেশুরাবগ এলাকার একটি বিলের মাঝখানে তার লাশ ভাসতে দেখে স্থানীয়রা। পরে নিহতের শ্বশুর বাড়ির লোকজন তাকে শনাক্ত করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে আরও জানা যায়, ভিকটিমের শশুর বাড়ি চাটখিল উপজেলার গোবিন্দপুর গ্রামের জমাদ্দার বাড়ি। কিছুদিন পূর্বে ভিকটিম তার শ্বশুর বাড়ির পার্শ্ববর্তী লিনা আক্তার( ৩৫) নামে এক গৃহবধূর থেকে দেড় লক্ষ টাকা ধার নেয়। ওই টাকা এখনো পরিশোধ করা হয়নি। ভিকটিমের আত্বীয় স্বজনের  ধারণা টাকা সংক্রান্ত বিষয় নিয়ে ভিকটিমকে মারধর করে বিলের মধ্যে লাশ ফেলে রাখতে পারে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক আরও বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।  ময়না তদন্তের জন্য মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখে অভিযুক্তদের গ্রেপ্তার চেষ্টা চালাচ্ছে পুলিশ। লিখিত অভিযোগ পেলে মামলা নেওয়া হবে।

শাহ আলম সেলিম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page