বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম:
চান্দিনায় মানবিক উদ্যোগের দৃষ্টান্ত: অসহায় পরিবারের পাশে দাঁড়ালো যুব কমিউনিটি  “পরকীয়া প্রেমে বড় হাফসা’র সহযোগিতায় পবিত্র ঈদের দিন সকালে স্বামীর ঘর থেকে পরকীয়া প্রেমিকের সঙ্গে পালিয়েছে নরসিংদীর মেয়ে খাদিজা” ঈদ মোবারক,, বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের সর্বস্তরের নেতা কর্মীদের জানাচ্ছি,পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন, ঈদ মোবারক !! ফরিদপুর শ্রমিক দলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। চাটখিলে কিশোর অটোচালক হত্যা: র‍্যাবের জালে ৩ ঘাতক ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষক মিলনায়তন ও প্রধান শিক্ষকের কক্ষ উদ্বোধন কারাগার” আওয়ামী লীগের রাজনৈতিক নারী কর্মীদের জন্য যেন মরণ ফাঁদ। শারদীয় দূর্গা পূজা উপলক্ষে কালিয়ায় বিশেষ আইন-শৃঙ্খলা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত রিকশাচালক বাবার দুই ‘রাজকন্যা’র স্বপ্নপূরণ: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি বুশরা ও তৃষা ঝিনাইদহ কালীগঞ্জে জমি নিয়ে প্রতারণা ভাগ্নের সাথে মামার।

সাবেক সংসদ সদস্য সাফিয়া খাতুন আটক

সাবেক সংসদ সদস্য সাফিয়া খাতুন আটক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থী হত্যা মামলার মিথ্যা মামলায় সংরক্ষিত মহিলা আসনের (কক্সবাজারের চকরিয়া-পেকুয়া উপজেলা) সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সভানেত্রী মোসা. সাফিয়া খাতুনকে আটক করেছে পুলিশ। আজ ২ ডিসেম্বর রোববার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার (গণমাধ্যম) তালেবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গতকাল শনিবার রাতে পল্লবীর বালুঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়। আজ তাকে আদালতে হাজির করা হয়েছিল। তালেবুর রহমান বলেন, সিসিটিভি ফুটেজ দেখে রাজধানীর পল্লবীতে শিক্ষার্থী আকরাম খান রাব্বী হত্যায় সংশ্লিষ্টতা পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া, গোয়েন্দা তথ্য অনুসারে এই হত্যাকাণ্ডে তার সংশ্লিষ্টতা রয়েছে। গত ১৯ জুলাই মিরপুর-১০ এলাকায় আবুল তালেব বিদ্যালয়ের পাশে বিক্ষোভে অংশ নেওয়া ছাত্র-জনতার ওপর আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা গুলি চালান। সড়ক পার হওয়ার সময় আকরাম আহত হন। দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই ঘটনায় গত ২৫ আগস্ট আকরামের বাবা ফারুক খান পল্লবী থানায় হত্যা মামলা দায়ের করেন। এদিকে সাফিয়া খাতুন কে মিথ্যা মামলায় আটক করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ ও বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ।
তারা এক বিবৃতিতে বলেন, বয়োজ্যেষ্ঠ নারী রাজনীতিবিদ সাবেক এমপি ও বাংলাদেশ আওয়ামী মহিলা লীগের সাবেক সভাপতি সাফিয়া খাতুন কে মিথ্যা মামলায় আটক করে সরকার মুখোশ উন্মোচন করেছে। অবিলম্বে আটক নারী নেত্রী সাফিয়া খাতুন কে মুক্তির দাবি জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page