বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম:
চান্দিনায় মানবিক উদ্যোগের দৃষ্টান্ত: অসহায় পরিবারের পাশে দাঁড়ালো যুব কমিউনিটি  “পরকীয়া প্রেমে বড় হাফসা’র সহযোগিতায় পবিত্র ঈদের দিন সকালে স্বামীর ঘর থেকে পরকীয়া প্রেমিকের সঙ্গে পালিয়েছে নরসিংদীর মেয়ে খাদিজা” ঈদ মোবারক,, বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের সর্বস্তরের নেতা কর্মীদের জানাচ্ছি,পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন, ঈদ মোবারক !! ফরিদপুর শ্রমিক দলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। চাটখিলে কিশোর অটোচালক হত্যা: র‍্যাবের জালে ৩ ঘাতক ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষক মিলনায়তন ও প্রধান শিক্ষকের কক্ষ উদ্বোধন কারাগার” আওয়ামী লীগের রাজনৈতিক নারী কর্মীদের জন্য যেন মরণ ফাঁদ। শারদীয় দূর্গা পূজা উপলক্ষে কালিয়ায় বিশেষ আইন-শৃঙ্খলা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত রিকশাচালক বাবার দুই ‘রাজকন্যা’র স্বপ্নপূরণ: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি বুশরা ও তৃষা ঝিনাইদহ কালীগঞ্জে জমি নিয়ে প্রতারণা ভাগ্নের সাথে মামার।

সুজানগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮ দোকান পুড়ে ছাই, নেভাতে গিয়ে দগ্ধ পাঁচ।

সুজানগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮ দোকান পুড়ে ছাই, নেভাতে গিয়ে দগ্ধ পাঁচ।

এম এ আলিম রিপন সুজানগর প্রতিনিধিঃ- পাবনার সুজানগর পৌর বাজারের হাজি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ওই মার্কেটের ০৮ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়া আগুন নেভাতে গিয়ে অন্তত পাঁচজন দগ্ধ হয়েছেন। তাদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়দের ৩ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। সোমবার রাত সাড়ে ৯টার টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাত সাড়ে ৯টার টার দিকে সুজানগর পৌর বাজারের হেলাল হাজি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড শুরু হয়। মার্কেটের জনাব আলীর ডিজেল,পেট্রোল ও গ্যাস সিলিন্ডারের দোকান থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত । আগুন একে একে ওই মার্কেটের ০৮ টি দোকানে ছড়িয়ে পড়ে। জনাবের দোকান ছাড়াও পার্শ্ববর্তী শাহীনুর রহমান রেন্টুর সেনেটারীর দোকান, মতিউর রহমান সোনাই এর হার্ডওয়ারের দোকান, আসলামের স্টিলের ফার্নিচারের দোকান, জিলাল উদ্দিনের ওয়ার্কশপ, ফজলুর রংয়ের দোকান, সন্টুর ওয়ার্কশপ ও সাগর হোসেনের পাইপ ও সেনেটারীর দোকান এবং দোকানে থাকা মালামাল সম্পূর্ণ ভস্মিভূত হয়। এ সময় সম্রাটের বোরাক হাউজের দোকানের মালামাল অগ্নিকান্ড থেকে রক্ষার জন্য নিরাপদ দূরতে সরানোর কথা বলে প্রায় ৫ লাখ টাকার মালামাল হাতিয়ে নিয়ে চলে যায় অনেকে বলে অভিযোগ করেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী সম্্রাট। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করে। পাবনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক শারফুল আহসান ভুঞা বলেন,খবর পাওয়ার সাথে সাথে প্রথমে সুজানগর ফায়ার সার্ভিস দুর্ঘটনাস্থলে যায়। তারা ব্যর্থ হওয়ার পর পাবনা,সাঁথিয়া ও কাশিনাথপুর থেকে আরও তিনটিসহ মোট চারটি টিম আগুন নিয়ন্ত্রণে কাজ করে। রাত সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে প্রায় ৩ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি। এ দিকে অগ্নিকান্ডের ঘটনার পরপরই সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর রাশেদুজ্জামান রাশেদ,থানার ওসি গোলাম মোস্তফাসহ প্রশাসনের কর্মকর্তারা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানপাট পরিদর্শন করেন। এবং সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের সহযোগিতার আশ্বাস দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page