সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম:
চান্দিনায় মানবিক উদ্যোগের দৃষ্টান্ত: অসহায় পরিবারের পাশে দাঁড়ালো যুব কমিউনিটি  “পরকীয়া প্রেমে বড় হাফসা’র সহযোগিতায় পবিত্র ঈদের দিন সকালে স্বামীর ঘর থেকে পরকীয়া প্রেমিকের সঙ্গে পালিয়েছে নরসিংদীর মেয়ে খাদিজা” ঈদ মোবারক,, বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের সর্বস্তরের নেতা কর্মীদের জানাচ্ছি,পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন, ঈদ মোবারক !! ফরিদপুর শ্রমিক দলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। চাটখিলে কিশোর অটোচালক হত্যা: র‍্যাবের জালে ৩ ঘাতক ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষক মিলনায়তন ও প্রধান শিক্ষকের কক্ষ উদ্বোধন কারাগার” আওয়ামী লীগের রাজনৈতিক নারী কর্মীদের জন্য যেন মরণ ফাঁদ। শারদীয় দূর্গা পূজা উপলক্ষে কালিয়ায় বিশেষ আইন-শৃঙ্খলা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত রিকশাচালক বাবার দুই ‘রাজকন্যা’র স্বপ্নপূরণ: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি বুশরা ও তৃষা ঝিনাইদহ কালীগঞ্জে জমি নিয়ে প্রতারণা ভাগ্নের সাথে মামার।

শহীদ তোফাজ্জল হত্যার বিচার চেয়ে মানববন্ধন

শহীদ তোফাজ্জল হত্যার বিচার চেয়ে মানববন্ধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে (এফএইচ হল) চোর সন্দেহে তোফাজ্জল হোসেন নামের এক যুবককে পিটিয়ে হত্যার প্রতিবাদে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মানববন্ধন হয়েছে। মানববন্ধন থেকে শহীদ তোফাজ্জল হত্যার ঘটনার বিচার দাবি করা হয়েছে।
আজ ১৯ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এই মানববন্ধন হয়। নিহত তোফাজ্জলের গ্রামের বাড়ি বরগুনার পাথরঘাটায়। তাঁর হত্যাকাণ্ডের প্রতিবাদে ‘ঢাকাস্থ পাথরঘাটার শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাসরীন সুলতানা বলেন, ‘তোফাজ্জল শুধু পাথরঘাটার সন্তান নন, তিনি স্বাধীন বাংলাদেশের নাগরিক। আমরা আর কোনো তোফাজ্জলকে হারাতে চাই না। আমরা আশা রাখব, বিশ্ববিদ্যালয় প্রশাসন ন্যায়বিচার নিশ্চিত করে দৃষ্টান্ত স্থাপন করবে।’
এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বেলাল হোসেন বলেন, ‘তোফাজ্জলের হত্যাকাণ্ডের মতো ঘটনা কোনো প্রতিষ্ঠানে আমরা আর দেখতে চাই না। অন্তর্বর্তীকালীন সরকার ও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমরা এ ঘটনার ন্যায়বিচার দাবি করছি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page