বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম:
চান্দিনায় মানবিক উদ্যোগের দৃষ্টান্ত: অসহায় পরিবারের পাশে দাঁড়ালো যুব কমিউনিটি  “পরকীয়া প্রেমে বড় হাফসা’র সহযোগিতায় পবিত্র ঈদের দিন সকালে স্বামীর ঘর থেকে পরকীয়া প্রেমিকের সঙ্গে পালিয়েছে নরসিংদীর মেয়ে খাদিজা” ঈদ মোবারক,, বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের সর্বস্তরের নেতা কর্মীদের জানাচ্ছি,পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন, ঈদ মোবারক !! ফরিদপুর শ্রমিক দলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। চাটখিলে কিশোর অটোচালক হত্যা: র‍্যাবের জালে ৩ ঘাতক ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষক মিলনায়তন ও প্রধান শিক্ষকের কক্ষ উদ্বোধন কারাগার” আওয়ামী লীগের রাজনৈতিক নারী কর্মীদের জন্য যেন মরণ ফাঁদ। শারদীয় দূর্গা পূজা উপলক্ষে কালিয়ায় বিশেষ আইন-শৃঙ্খলা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত রিকশাচালক বাবার দুই ‘রাজকন্যা’র স্বপ্নপূরণ: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি বুশরা ও তৃষা ঝিনাইদহ কালীগঞ্জে জমি নিয়ে প্রতারণা ভাগ্নের সাথে মামার।

রাজবাড়ীতে নেশাগ্রস্ত স্বামীর বিরুদ্ধে গৃহবধূকে হত্যার অভিযোগ

রাজবাড়ীতে নেশাগ্রস্ত স্বামীর বিরুদ্ধে গৃহবধূকে হত্যার অভিযোগ

মোঃ জাহিদুর রহিম মোল্লা
জেলা প্রতিনিধি রাজবাড়ী

রাজবাড়ীর সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নে রবিবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাতে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। 

নিহতের নাম বন্যা খাতুন (৩০)। তিনি সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের মাটিপাড়া গ্রামের আব্দুর রশিদের স্ত্রী। অভিযুক্ত রশিদকে পুলিশ আটক করেছে।

জানা যায়, ১০ বছর আগে রশিদের সাথে বন্যার বিয়ে হয়। তাদের ৮ বছর ও দেড় বছর বয়সী দুটি ছেলে সন্তান রয়েছে। বেশ কয়েক বছর ধরে রশিদ মাদকাসক্ত হয়ে পড়ে। এই নিয়ে বন্যা ও রশিদের মধ্যে ঝগড়া লেগেই থাকত।

গত রাতেও তাদের মধ্যে ঝগড়া হয়। আজ সকাল ৭টার দিকে রশিদ মৃত অবস্থায় বন্যাকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে আসে। হাসপাতাল থেকেই রশিদকে পুলিশ আটক করে।
বন্যার ছোট ভাই আজিম প্রামানিক বলেন, ‘আমার দুলাভাই আয় রোজগার যা করত সেই টাকা নেশার পেছনে খরচ করত।

সংসারে টাকা পয়সা দিত না। এই নিয়ে আপার সাথে প্রতিদিন ঝগড়া হত। আপাকে মারধর করত। দুইমাস আগেও আপার গলায় ফাঁস দিয়ে মারার চেষ্টা করেছিল। রাতে আপাকে ফাঁস দিয়ে মেরে সকালে হাসপাতালে নিয়ে আসছে।
আপার গলায় ফাঁস দেওয়ার দাগ রয়েছে। নেশা করতে করতে তার কোনো কাণ্ডজ্ঞান নেই।’

রাজবাড়ী সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (ভারপ্রাপ্ত) ডা. নুরুল ইসলাম বলেন, ‘মৃত অবস্থায় তার স্বামী হাসপাতালে নিয়ে আসে সকালে। মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্ত ছাড়া বলা সম্ভব না। তবে লাশের শরীরে ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে।’

রাজবাড়ীর পুলিশ সুপার মোছা. শামীমা পারভীন বলেন, ‘ঘটনাটি জানার সঙ্গে সঙ্গে হাসপাতালে অভিযুক্ত রশিদকে পুলিশ আটক করেছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আশা করছি দ্রত সময়েই মৃত্যুর সঠিক কারণ জানা সম্ভব হবে।’

মোঃ জাহিদুর রহিম মোল্লা বালিয়াকান্দি রাজবাড়ী
০১৭১৬৮১২৮৫৩


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page