বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম:
চান্দিনায় মানবিক উদ্যোগের দৃষ্টান্ত: অসহায় পরিবারের পাশে দাঁড়ালো যুব কমিউনিটি  “পরকীয়া প্রেমে বড় হাফসা’র সহযোগিতায় পবিত্র ঈদের দিন সকালে স্বামীর ঘর থেকে পরকীয়া প্রেমিকের সঙ্গে পালিয়েছে নরসিংদীর মেয়ে খাদিজা” ঈদ মোবারক,, বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের সর্বস্তরের নেতা কর্মীদের জানাচ্ছি,পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন, ঈদ মোবারক !! ফরিদপুর শ্রমিক দলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। চাটখিলে কিশোর অটোচালক হত্যা: র‍্যাবের জালে ৩ ঘাতক ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষক মিলনায়তন ও প্রধান শিক্ষকের কক্ষ উদ্বোধন কারাগার” আওয়ামী লীগের রাজনৈতিক নারী কর্মীদের জন্য যেন মরণ ফাঁদ। শারদীয় দূর্গা পূজা উপলক্ষে কালিয়ায় বিশেষ আইন-শৃঙ্খলা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত রিকশাচালক বাবার দুই ‘রাজকন্যা’র স্বপ্নপূরণ: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি বুশরা ও তৃষা ঝিনাইদহ কালীগঞ্জে জমি নিয়ে প্রতারণা ভাগ্নের সাথে মামার।

আইনজীবী সাইফুল হত্যাকারী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল

আইনজীবী সাইফুল হত্যাকারী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল

স ম জিয়াউর রহমান,চট্টগ্রাম জেলা স্টাফ রিপোর্টার:
চট্টগ্রাম আদালত প্রাঙ্গনে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে সনাতনী সম্প্রদায়ের আন্দোলনে হামলার ঘটনায় তরুণ আইনজীবী সাইফুল ইসলাম হত্যাকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে এক শিক্ষার্থীকে সাময়িক বহিস্কার করেছে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ। আজ ২৭ নভেম্বর বিকেলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক জরুরি সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড.এস এম সোয়েব স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়। জানা গেছে,ওই শিক্ষার্থীর নাম শুভ কান্তি দাশ। তিনি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। শুভ কান্তি দাশের বাড়ি পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নের আলামপুর গ্রামে। বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার সালাউদ্দিন শাহরিয়ার বলেন, গতকালের একটা ঘটনার প্রেক্ষিতে ল’(আইন) ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা জানালেন এই ছাত্র (শুভ কান্তি দাশ) ঘটনায় জড়িত ছিলেন,যে কারণে আইন বিভাগের একাডেমিক কাউন্সিল মিটিংয়ে বসে এই ছাত্রকে বহিস্কার করেছে। এর আগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হত্যাকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগ তুলে তাঁর ছাত্রত্ব বাতিলের দাবি জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে। উল্লেখ্য,বহিষ্কার হওয়া ছাত্র শুভ কান্তি দাশ পটিয়া উপজেলার ছাত্রলীগ ও ইসকনের সক্রিয় কর্মী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page