বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম:
চান্দিনায় মানবিক উদ্যোগের দৃষ্টান্ত: অসহায় পরিবারের পাশে দাঁড়ালো যুব কমিউনিটি  “পরকীয়া প্রেমে বড় হাফসা’র সহযোগিতায় পবিত্র ঈদের দিন সকালে স্বামীর ঘর থেকে পরকীয়া প্রেমিকের সঙ্গে পালিয়েছে নরসিংদীর মেয়ে খাদিজা” ঈদ মোবারক,, বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের সর্বস্তরের নেতা কর্মীদের জানাচ্ছি,পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন, ঈদ মোবারক !! ফরিদপুর শ্রমিক দলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। চাটখিলে কিশোর অটোচালক হত্যা: র‍্যাবের জালে ৩ ঘাতক ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষক মিলনায়তন ও প্রধান শিক্ষকের কক্ষ উদ্বোধন কারাগার” আওয়ামী লীগের রাজনৈতিক নারী কর্মীদের জন্য যেন মরণ ফাঁদ। শারদীয় দূর্গা পূজা উপলক্ষে কালিয়ায় বিশেষ আইন-শৃঙ্খলা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত রিকশাচালক বাবার দুই ‘রাজকন্যা’র স্বপ্নপূরণ: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি বুশরা ও তৃষা ঝিনাইদহ কালীগঞ্জে জমি নিয়ে প্রতারণা ভাগ্নের সাথে মামার।

টেস্ট পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা

টেস্ট পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা

মো.রাসেল শেখ,নড়াইল জেলা প্রতিনিধি:- নড়াইলের নড়গাতিতে টেস্ট পরীক্ষায় ফেল করায় আব্দুর রহিম (১৬) নামে এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বুধবার (২৭নভেম্বর) ভোরে থানার ডুমরিয়া সোসাইঘাট এলাকার কাছে একটি বাগানে গাছের সাথে ঝুলে থাকা তার মরদেহ উদ্ধার করে স্বজন ও স্থানীয়রা। নিহত শিক্ষার্থী ডুমরিয়া গ্রামের মোঃ ফুরকান মোল্লার ছেলে। সে যোগানিয়া ডি,এন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।পরিবার ও সহপাঠী সূত্রে জানা যায়,এস এস সির টেস্ট পরীক্ষায় প্রস্তুতি ভালো না থাকায় ৭ বিষয়ে ফেল করে আব্দুর রহিম। যার কারণে এস এস সি পরীক্ষার জন্য ফরম ফিলাপ করতে দেয়নি স্কুল কর্তৃপক্ষ। এ ঘটনা নিয়ে পরিবারের ভয়ে কাউকে কিছু না জানিয়ে বুধবার ফজরের নামাজের পর রশি হাতে বাড়ি থেকে বেরিয়ে যায় এবং বাড়ির পাশের বাগানে গাছের সাথে রশি লাগিয়ে আত্মহত্যা করে। বাড়িতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করে পরে বাগানের তার ঝুলন্ত লাশ দেখতে পায় পরিবার পরে নড়াগাতি থানা পুলিশ লাশ উদ্ধার করে। এ বিষয়ে নড়াগাতি থানার অফিসার ইনচার্জ মোঃ শরিফুল ইসলাম বলেন,প্রাথমিক তদন্তে ধারনা করা হচ্ছে পরীক্ষায় ফেল করার কারনে আত্মহত্যা করেছে। অপমৃত্যু মামলা হয়েছে। বাকিটা ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে জানা যাবে। আগামিকাল সকালে ময়নাতদন্তের নড়াইল সদর হাসপাতালে প্রেরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page