সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম:
চান্দিনায় মানবিক উদ্যোগের দৃষ্টান্ত: অসহায় পরিবারের পাশে দাঁড়ালো যুব কমিউনিটি  “পরকীয়া প্রেমে বড় হাফসা’র সহযোগিতায় পবিত্র ঈদের দিন সকালে স্বামীর ঘর থেকে পরকীয়া প্রেমিকের সঙ্গে পালিয়েছে নরসিংদীর মেয়ে খাদিজা” ঈদ মোবারক,, বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের সর্বস্তরের নেতা কর্মীদের জানাচ্ছি,পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন, ঈদ মোবারক !! ফরিদপুর শ্রমিক দলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। চাটখিলে কিশোর অটোচালক হত্যা: র‍্যাবের জালে ৩ ঘাতক ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষক মিলনায়তন ও প্রধান শিক্ষকের কক্ষ উদ্বোধন কারাগার” আওয়ামী লীগের রাজনৈতিক নারী কর্মীদের জন্য যেন মরণ ফাঁদ। শারদীয় দূর্গা পূজা উপলক্ষে কালিয়ায় বিশেষ আইন-শৃঙ্খলা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত রিকশাচালক বাবার দুই ‘রাজকন্যা’র স্বপ্নপূরণ: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি বুশরা ও তৃষা ঝিনাইদহ কালীগঞ্জে জমি নিয়ে প্রতারণা ভাগ্নের সাথে মামার।

চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী মুক্তির দাবিতে হামলার ঘটনা ঠাকুরগাঁওয়ে মারপিট ও ভাংচুরের ঘটনায় মামলা — গ্রেফতার-২৩ জন ।

চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী মুক্তির দাবিতে হামলার ঘটনা ঠাকুরগাঁওয়ে মারপিট ও ভাংচুরের ঘটনায় মামলা — গ্রেফতার-২৩ জন ।

মোঃ মজিবর রহমান শেখ,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,
ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী মুক্তির দাবিতে মারপিট ও হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়। ২৭ নভেম্বর বুধবার ঠাকুরগাঁও সদর থানার এস,আই মো: শফিউল ইসলাম বাদী হয়ে ৪৬ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আসামী করে এ মামলাটি দায়ের করেন। পুলিশ তাৎক্ষনিক অভিযান চালিয়ে ২৩ জনকে গ্রেফতার করে। মামলা সূত্রে জানা যায়,ঢাকায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী গ্রেফতারের ঘটনাকে কেন্দ্র করে ২৬ নভেম্বর মঙ্গলবার ঠাকুরগাঁওয়ে তার সমর্থকেরা সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে প্রতিবাদ কর্মসূচীর ডাক দেয়। বিকেলে মাঠের পূর্ব দক্ষিণ কোনে শহীদ মিনারের সামনে ৪-৫ শ মানুষজন জড়ো হয়। সেখানে চিন্ময় কৃষ্ণদাসের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে। এ সময় মামলার বাদী ঠাকুরগাঁও সদর থানার এস,আই মো: শফিউল ইসলাম তাদের সেখানেই শান্তিপুর্ন কর্মসূচী পালনের জন্য জানান। কিন্তু সমাবেশে অংশগ্রনকারীরা পুলিশের কথা না মেনে মাঠ থেকে র‌্যালি নিয়ে বের হয়ে সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে রাস্তায় জড়ো হয়। সেখানে পুলিশ তাদের আটকে দিলে তারা ক্ষিপ্ত হয়ে রাস্তার পাশে থাকা ইট-পাটকেল, লোহার রড ও দেশীয় বিভিন্ন অস্ত্র নিয়ে পুলিশ ও পথচারীদের উপর হামলা চালিয়ে বেশ কয়েকটি অফিস ভাংচুর করে। এতে বেশ কয়েকজন পুলিশ আহত হন। গ্রেফতারকৃতরা হলেন-রতন চন্দ্র রায় (৩০),সুজন রায় (২৪)তাপস কুমার রায় ওরফে তপু (২০) শিমুল কুমার দাস (২২) অনুপম রায় শুভ (২৩) পরমেশ্বর বর্মন (২০) পরিমল বর্মন (১৯) তপু রায় (১৯) ধনী চন্দ্র রায় (১৯) শান্ত রায় (১৯) রোমান চন্দ্র (১৯) সুজন চন্দ্র বর্মন (১৯) ছোটন চন্দ্র রায় (১৯) পরিতোষ চন্দ্র রায় (৩১) শুভ্রদেব মদক ওরফে বাবু (২২) কল্যাণ বর্মন (২০) তরুন বর্মন (২১) বঙ্কিম রায় (৩০) হৃদয় রায় (২৩) সুশিল চন্দ্র রায় (৪০) পলাশ চন্দ্র রায় ওরফে জয় (২৮) দিপু রায় (২৪) ও সবুজ চন্দ্র রায় (২০)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page