বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম:
চান্দিনায় মানবিক উদ্যোগের দৃষ্টান্ত: অসহায় পরিবারের পাশে দাঁড়ালো যুব কমিউনিটি  “পরকীয়া প্রেমে বড় হাফসা’র সহযোগিতায় পবিত্র ঈদের দিন সকালে স্বামীর ঘর থেকে পরকীয়া প্রেমিকের সঙ্গে পালিয়েছে নরসিংদীর মেয়ে খাদিজা” ঈদ মোবারক,, বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের সর্বস্তরের নেতা কর্মীদের জানাচ্ছি,পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন, ঈদ মোবারক !! ফরিদপুর শ্রমিক দলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। চাটখিলে কিশোর অটোচালক হত্যা: র‍্যাবের জালে ৩ ঘাতক ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষক মিলনায়তন ও প্রধান শিক্ষকের কক্ষ উদ্বোধন কারাগার” আওয়ামী লীগের রাজনৈতিক নারী কর্মীদের জন্য যেন মরণ ফাঁদ। শারদীয় দূর্গা পূজা উপলক্ষে কালিয়ায় বিশেষ আইন-শৃঙ্খলা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত রিকশাচালক বাবার দুই ‘রাজকন্যা’র স্বপ্নপূরণ: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি বুশরা ও তৃষা ঝিনাইদহ কালীগঞ্জে জমি নিয়ে প্রতারণা ভাগ্নের সাথে মামার।

নরসিংদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত- ২,আহত-১

নরসিংদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-২,আহত-১

মো.এমরুল ইসলাম,ষ্টাফ রিপোর্টার,নরসিংদীঃ নরসিংদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ১ জন। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে ও দুপুর নরসিংদী সদর উপজেলার বিলাসদী ও রায়পুরা উপজেলার দড়িহাইরমারা এবং শিবপুর উপজেলার কারারচর এলাকায় পৃথক ৩টি সড়ক দুর্ঘটনা ঘটে। নরসিংদীর ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক মিজানুর রহমান দুইজন নিহতের তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন-নরসিংদী সদর উপজেলার বিলাসদী এলাকার জয়নাল উদ্দিনের ছেলে আইন উদ্দিন (৬০) ও রায়পুরা উপজেলার সোহেল মিয়ার ছেলে সাব্বির হোসেন (২০)। অপরদিকে শিবপুর উপজেলার কারারচর এলাকার নজরুল ইসলামের ছেলে রফিকুল ইসলাম (৫০) গুরুতর আহত হয়েছেন এবং তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাক্টর চালক আনোয়ার হোসেন বলেন,সকালে রায়পুরা উপজেলার দড়িহাইরমারা এলাকায় কৃষি জমিতে ট্রাক্টর দিয়ে চাষ করার সময় সাব্বির হোসেন পিছন থেকে উঠার সময় চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরে ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। অপরদিকে দুপুর ১২ টায় নরসিংদী পৌর শহরের বিলাসদী এলাকার আল্লাহ চত্ত্বরে ব্যাটারি চালিত ইজিবাইকের চাপায় আহত হয় জয়নাল উদ্দিন। পরে তাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এছাড়া দুপুর ১টার দিকে শিবপুর উপজেলার কারারচর এলাকার মদিনা জুট মিলের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী রফিকুল ইসলাম নামের একজন গুরুতর আহত হয়। পরে ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নেয়া কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় পাঠান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page