বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম:
চান্দিনায় মানবিক উদ্যোগের দৃষ্টান্ত: অসহায় পরিবারের পাশে দাঁড়ালো যুব কমিউনিটি  “পরকীয়া প্রেমে বড় হাফসা’র সহযোগিতায় পবিত্র ঈদের দিন সকালে স্বামীর ঘর থেকে পরকীয়া প্রেমিকের সঙ্গে পালিয়েছে নরসিংদীর মেয়ে খাদিজা” ঈদ মোবারক,, বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের সর্বস্তরের নেতা কর্মীদের জানাচ্ছি,পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন, ঈদ মোবারক !! ফরিদপুর শ্রমিক দলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। চাটখিলে কিশোর অটোচালক হত্যা: র‍্যাবের জালে ৩ ঘাতক ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষক মিলনায়তন ও প্রধান শিক্ষকের কক্ষ উদ্বোধন কারাগার” আওয়ামী লীগের রাজনৈতিক নারী কর্মীদের জন্য যেন মরণ ফাঁদ। শারদীয় দূর্গা পূজা উপলক্ষে কালিয়ায় বিশেষ আইন-শৃঙ্খলা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত রিকশাচালক বাবার দুই ‘রাজকন্যা’র স্বপ্নপূরণ: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি বুশরা ও তৃষা ঝিনাইদহ কালীগঞ্জে জমি নিয়ে প্রতারণা ভাগ্নের সাথে মামার।

ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে ইউপি সদস্যকে হত্যার ১১ বছর পর দম্পতির যাবজ্জীবন ।

ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে ইউপি সদস্যকে হত্যার ১১ বছর পর দম্পতির যাবজ্জীবন ।

মোঃ মজিবর রহমান শেখ,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,
ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার এক ইউপি সদস্যকে হত্যার ১১ বছর পর প্রতিবেশী দম্পতিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এ ছাড়া মামলা থেকে একজন বেকসুর খালাস পেয়েছেন। ২৮ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁওয়ের জ্যেষ্ঠ দায়রা জজ মো.আবুল মনসুর আসামিদের উপস্থিতিতে এ আদেশ দেন বলে জানান,রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) আব্দুল হালিম। দণ্ড পাওয়ারা হলেন-পীরগঞ্জ উপজেলার কুশারীগাঁও গ্রামের প্রয়াত মাদু মোহাম্মদের ছেলে মোহাম্মদ আলী ও তার স্ত্রী মোমেনা বেগম। খালাস পেয়েছেন পীরগঞ্জ উপজেলার কুশারীগাঁও গ্রামের ফারাজ উদ্দীনের ছেলে মো.নয়ন। রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল হালিম বলেন,২০১৩ সালের ৯ এপ্রিল পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ ইউনিয়ন পরিষদের সদস্য আলা উদ্দীন ফকির ওরফে ফকির মেম্বার নিখোঁজ হন। পরদিন কুশারীগাঁও গ্রামের জনৈক নাজিমের ভুট্টা ক্ষেত থেকে আলাউদ্দীন ফকিরের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় আলাউদ্দীনের ছেলে বাদশা মিয়া প্রতিবেশী মোহাম্মদ আলী,মো.নয়ন,বাবুল এবং হামিদুল হককে আসামি করে পীরগঞ্জ থানায় হত্যা মামলা করেন। পিপি বলেন,তৎকালীন পীরগঞ্জ থানার এস,আই মো.রায়হান আলী তদন্ত শেষে মোহাম্মদ আলী,তার স্ত্রী মোমেনা বেগম এবং মো.নয়নকে আসামি করে আদালতে অভিযোগ পত্র জমা দেন। সাক্ষ্যগ্রহণ শেষে মোহাম্মদ আলী ও তার স্ত্রী মোমেনাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় বলে জানান,রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল হালিম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page