বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম:
চান্দিনায় মানবিক উদ্যোগের দৃষ্টান্ত: অসহায় পরিবারের পাশে দাঁড়ালো যুব কমিউনিটি  “পরকীয়া প্রেমে বড় হাফসা’র সহযোগিতায় পবিত্র ঈদের দিন সকালে স্বামীর ঘর থেকে পরকীয়া প্রেমিকের সঙ্গে পালিয়েছে নরসিংদীর মেয়ে খাদিজা” ঈদ মোবারক,, বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের সর্বস্তরের নেতা কর্মীদের জানাচ্ছি,পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন, ঈদ মোবারক !! ফরিদপুর শ্রমিক দলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। চাটখিলে কিশোর অটোচালক হত্যা: র‍্যাবের জালে ৩ ঘাতক ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষক মিলনায়তন ও প্রধান শিক্ষকের কক্ষ উদ্বোধন কারাগার” আওয়ামী লীগের রাজনৈতিক নারী কর্মীদের জন্য যেন মরণ ফাঁদ। শারদীয় দূর্গা পূজা উপলক্ষে কালিয়ায় বিশেষ আইন-শৃঙ্খলা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত রিকশাচালক বাবার দুই ‘রাজকন্যা’র স্বপ্নপূরণ: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি বুশরা ও তৃষা ঝিনাইদহ কালীগঞ্জে জমি নিয়ে প্রতারণা ভাগ্নের সাথে মামার।

রাজশাহীতে কনস্টেবল পরীক্ষায় প্রক্সি গ্রেফতার ৩

রাজশাহীতে কনস্টেবল পরীক্ষায় প্রক্সি গ্রেফতার ৩

সাগর হাসান,জেলা প্রতিনিধি রাজশাহীঃ- রাজশাহীতে পুলিশের কনস্টেবল নিয়োগ পরীক্ষায় প্রক্সিকান্ডে জড়িত গ্রেফতার তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। বুধবার (২৭ নভেম্বর) রাজশাহী জেলা পুলিশ এর গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাদের গ্রেফতার করেন। এদিন রাতে রাজশাহী জেলা ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জিলালুর রহমান বাদী হয়ে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মহানগরীর রাজপাড়া থানায় একটি মামলা দায়ের করেন। গ্রেফতারকৃতরা হলেন, রাজশাহী মহানগরীর বাকির মোড় এলাকার বাসিন্দা তৌফিকুর রহমান (৩৫) রাজশাহীর বাগমারা উপজেলার বাঙ্গালপাড়া গ্রামের মোঃ রাকিব (১৯) ও কুমিল্লা জেলার বুড়িচং থানার পশ্চিম সিংহ গ্রামের সুমন মিয়া (২৪)।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে রাজশাহী জেলা ডিবি পুলিশের পরিদর্শক রুহুল আমিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন,বুধবার সকালে জেলা পুলিশের ব্যবস্থাপনায় রাজশাহীর শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা ছিল। পরীক্ষা চলাকালে পরিদর্শক লক্ষ্য করেন পরীক্ষা দিতে বসা সুমন মিয়ার সঙ্গে প্রবেশপত্রে থাকা ছবির মিল নেই।
পরে ব্যাপক জিজ্ঞাসাবাদের মুখে সুমন জানান,তিনি রাকিবের হয়ে পরীক্ষা দিতে কেন্দ্রে এসেছেন। এরপর ডিবি পুলিশের একটি দল গিয়ে সুমনকে পরীক্ষা কেন্দ্র থেকে আটক করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে মূল পরীক্ষার্থী রাকিব ও তার সহযোগী তৌফিকুরকে পুলিশ লাইন সংলগ্ন নদীর পাড় থেকে আটক করে। এসময় রাকিবের দেহ তল্লাশি করে অভিযুক্ত প্রক্সি পরিক্ষার্থী সুমনের ৩ টি মোবাইল উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাদের নামে মামলা দায়ের করা হয়। তিনি আরও জানান,সুমন মিয়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে চাকরির চেষ্টায় আছেন। টাকার বিনিময়ে তিনি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রক্সি দেন বলেও জিজ্ঞাসাবাদে স্বিকার করেছেন। বৃহস্পতিবার সকালে গ্রেফতার তিন আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page