বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম:
চান্দিনায় মানবিক উদ্যোগের দৃষ্টান্ত: অসহায় পরিবারের পাশে দাঁড়ালো যুব কমিউনিটি  “পরকীয়া প্রেমে বড় হাফসা’র সহযোগিতায় পবিত্র ঈদের দিন সকালে স্বামীর ঘর থেকে পরকীয়া প্রেমিকের সঙ্গে পালিয়েছে নরসিংদীর মেয়ে খাদিজা” ঈদ মোবারক,, বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের সর্বস্তরের নেতা কর্মীদের জানাচ্ছি,পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন, ঈদ মোবারক !! ফরিদপুর শ্রমিক দলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। চাটখিলে কিশোর অটোচালক হত্যা: র‍্যাবের জালে ৩ ঘাতক ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষক মিলনায়তন ও প্রধান শিক্ষকের কক্ষ উদ্বোধন কারাগার” আওয়ামী লীগের রাজনৈতিক নারী কর্মীদের জন্য যেন মরণ ফাঁদ। শারদীয় দূর্গা পূজা উপলক্ষে কালিয়ায় বিশেষ আইন-শৃঙ্খলা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত রিকশাচালক বাবার দুই ‘রাজকন্যা’র স্বপ্নপূরণ: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি বুশরা ও তৃষা ঝিনাইদহ কালীগঞ্জে জমি নিয়ে প্রতারণা ভাগ্নের সাথে মামার।

মোংলায় আলিফ হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল, ইসকন নিষিদ্ধের দাবি

মোংলায় আলিফ হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল, ইসকন নিষিদ্ধের দাবি

স ম জিয়াউর রহমান:চট্টগ্রাম জেলা স্টাফ রিপোর্টারঃ-
সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের উদ্দেশ্যে ইসকন কর্তৃক মসজিদ ভাঙচুর ও চট্টগ্রাম আদালত চত্ত্বরে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল হয়েছে। এ সময় ইসকনের সব কার্যক্রম নিষিদ্ধ করার দাবি করেন বক্তারা। শুক্রবার(২৯ নভেম্বর) জুমা বাদ মোংলা উপজেলার সর্বস্তরের তাওহিদী জনতার ব্যানারে উপজেলার বাজার জামে মসজিদের সামনে থেকে ইসকনের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিলটি বের হয়। পরে বিভিন্ন মসজিদ থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শাপলা চত্বর এসে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে মিলিত হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন,আদালত প্রাঙ্গণে আইনজীবীকে নির্মমভাবে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন। এ ঘটনাকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। একটি গোষ্ঠী বাংলাদেশকে অস্থিতিশীল করে তুলতে সনাতনীদের উসকানি দিচ্ছে। বক্তারা আরও বলেন,আইনজীবী সাইফুলের হত্যাকারী যারাই হোক না কেন,অতি দ্রুত সময়ের মধ্যে তাদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে। তা না হলে দেশব্যাপী আরও বৃহৎ কর্মসূচি দিতে বাধ্য হব। এসময় আইনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানানো হয়। হিন্দুত্ববাদী সন্ত্রাসী সংগঠন ইসকনকে দ্রুত নিষিদ্ধ ও বাংলাদেশে ইসকনের সব কার্যক্রম নিষিদ্ধ করারও দাবি করেন বক্তারা। এসময় বক্তব্য রাখেন,বি এল এস জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাও:রেজাউল করিম,হাফেজ মাও: মুফতি জাহিদুল ইসলাম সাদী,মাও:আব্দুর রহমান,মাও: আব্দুলাহ আল মারুফ,মাও:আব্দুল আজিজ নোমান, হাফেজ মাও:ইসমাইল বিন আব্দুল আজিজ,হাফেজ হুসাইন রাজু,হাফেজ রিয়াদুল ইসলাম সাকী প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page