বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনাম:
চান্দিনায় মানবিক উদ্যোগের দৃষ্টান্ত: অসহায় পরিবারের পাশে দাঁড়ালো যুব কমিউনিটি  “পরকীয়া প্রেমে বড় হাফসা’র সহযোগিতায় পবিত্র ঈদের দিন সকালে স্বামীর ঘর থেকে পরকীয়া প্রেমিকের সঙ্গে পালিয়েছে নরসিংদীর মেয়ে খাদিজা” ঈদ মোবারক,, বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের সর্বস্তরের নেতা কর্মীদের জানাচ্ছি,পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন, ঈদ মোবারক !! ফরিদপুর শ্রমিক দলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। চাটখিলে কিশোর অটোচালক হত্যা: র‍্যাবের জালে ৩ ঘাতক ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষক মিলনায়তন ও প্রধান শিক্ষকের কক্ষ উদ্বোধন কারাগার” আওয়ামী লীগের রাজনৈতিক নারী কর্মীদের জন্য যেন মরণ ফাঁদ। শারদীয় দূর্গা পূজা উপলক্ষে কালিয়ায় বিশেষ আইন-শৃঙ্খলা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত রিকশাচালক বাবার দুই ‘রাজকন্যা’র স্বপ্নপূরণ: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি বুশরা ও তৃষা ঝিনাইদহ কালীগঞ্জে জমি নিয়ে প্রতারণা ভাগ্নের সাথে মামার।

একুশে আগস্ট গ্রেনেড হামলার মামলার আসামিদের খালাসের রায়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন

একুশে আগস্ট গ্রেনেড হামলার মামলার আসামিদের খালাসের রায়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ

রিপোর্টঃ- দৈনিক বাংলার মুক্তকন্ঠ-? বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাসহ দলের নেতৃবৃন্দকে হত্যার মাধ্যমে আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করার লক্ষ্যে ২০০৪ সালের ২১শে আগস্ট নারকীয় গ্রেনেড হামলা চালানো হয়েছিল। ঐ হামলায় আইভি রহমানসহ ২৪ জন নিহত হয় এবং আহত হয়ে শরীরে এখনও স্প্রিন্টারের দুঃসহ যন্ত্রণা বয়ে বেড়াচ্ছে প্রায় দুই হাজার আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থক। সেই একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিচারিক আদালতে দণ্ডিত সকল আসামিকে সব ধরনের বিচারিক রীতিনীতি লংঘন করে হাইকোর্ট অবৈধভাবে খালাস করে বিচারের পথ বন্ধ করে দেওয়ার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ। এক যুক্ত বিকৃতিতে সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম.নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মজিবুর রহমান বলেছেন,একুশে আগস্ট গ্রেনেড হামলার মামলার আসামিদের খালাসের রায় বাংলাদেশে আইনের শাসন ও বিচার বিভাগের ইতিহাসে একটি জঘন্য ও ঘৃণ্যতম কালো অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। তাঁরা আরও বলেন,এই গ্রেনেড হামলা ও হত্যাকাণ্ডের বিচার বন্ধের হীন উদ্দেশ্যে তত্কালীন বিএনপি-জামাত জোট সরকার জজমিয়ার নাটক সাজিয়েছিল। এখন বিএনপি অবৈধ ইউনূস সরকারকে দিয়ে একুশে আগস্ট গ্রেনেড হামলার মামলায় যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মৃত্যুদণ্ড প্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ দণ্ডপ্রাপ্ত ৪৯ জন আসামি কে খালাস করাল। আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বলছি,পঁচাত্তরের ১৫ আগস্ট এবং তেসরা নভেম্বর হত্যাকাণ্ডের বিচার যেমন হয়েছে তেমনি একুশে আগস্ট গ্রেনেড হামলার বিচার বাংলার মাটিতেই হবে।’
সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন,বি.এন.পি নিম্ন আদালত থেকে উচ্চ আদালত পর্যন্ত সব জায়গায় তাদের দোসরদের বিচারক/বিচারপতি করে বসিয়েছে। আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাসহ হাজার হাজার নেতা-কর্মীদের নামে হাজার হাজার মিথ্যা মামলা দায়ের করেছে বিএনপি। বিএনপি,জামায়াত ও তাবেদার ইউনূস মিথ্যা অপবাদ দিয়ে ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে। এখন বাঙালির মুক্তি আন্দোলন ও স্বাধীনতা যুদ্ধে নেতৃত্বদানকারী দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্রের সাথে সংশ্লিষ্টরা এবং একুশে আগস্ট গ্রেনেড হামলাকারী কেউ রক্ষা পাবে না। / জয় বাংলা,জয় বঙ্গবন্ধু,বাংলাদেশ চিরজীবী হোক। / এম.নজরুল ইসলাম,,সভাপতি,,
মজিবুর রহমান,,সাধারণ সম্পাদক,,সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page