রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
ঈদ মোবারক,, বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের সর্বস্তরের নেতা কর্মীদের জানাচ্ছি,পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন, ঈদ মোবারক !! ফরিদপুর শ্রমিক দলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। চাটখিলে কিশোর অটোচালক হত্যা: র‍্যাবের জালে ৩ ঘাতক ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষক মিলনায়তন ও প্রধান শিক্ষকের কক্ষ উদ্বোধন কারাগার” আওয়ামী লীগের রাজনৈতিক নারী কর্মীদের জন্য যেন মরণ ফাঁদ। শারদীয় দূর্গা পূজা উপলক্ষে কালিয়ায় বিশেষ আইন-শৃঙ্খলা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত রিকশাচালক বাবার দুই ‘রাজকন্যা’র স্বপ্নপূরণ: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি বুশরা ও তৃষা ঝিনাইদহ কালীগঞ্জে জমি নিয়ে প্রতারণা ভাগ্নের সাথে মামার। সংযুক্ত আরব আমিরাত দুবাই শাখার ব্যবস্থাপনায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ:) মাহফিল কালীগঞ্জে জমির মূল্যের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ

কেন্দুয়া-আটপাড়ার প্রাক্তন সাংসদ অসীম কুমার উকিলসহ ২৩ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা

কেন্দুয়া-আটপাড়ার প্রাক্তন সাংসদ অসীম কুমার উকিলসহ ২৩ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা

নেত্রকোনা জেলা প্রতিনিধি:-নেত্রকোনা-০৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের প্রাক্তন সাংসদ অসীম কুমার উকিল ও তার সহধর্মিণী,যুব মহিলা লীগের প্রাক্তন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অপু উকিলসহ মোট ২৩ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি দায়ের করেন কেন্দুয়ার গড়াডোবা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মন্তাজ উদ্দিন। মামলাটি ০১ ডিসেম্বর ২০২৪ সালে দ্রুত বিচার আদালত,নেত্রকোনার বিচারক আশরাফুনাহার প্রেরিত আদেশক্রমে কেন্দুয়া থানায় নথিভুক্ত করা হয়। মামলার নং ০৩। এজাহার অনুযায়ী,২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীকে ভোট না দেওয়ার কারণে ২১ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে মন্তাজ উদ্দিনের বাড়িতে হামলা,লুটপাট এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
মন্তাজ উদ্দিন এ ঘটনায় অসীম কুমার উকিল,অপু উকিলসহ ২৩ জনের নাম উল্লেখ করে এবং আরও ১০০ থেকে ১৫০ জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে ২০০২ সালের আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনের ৪/৫ ধারায় অভিযোগ দায়ের করেন। এজাহারে উল্লেখ করা হয়েছে যে,হামলাকারীরা রাজনৈতিক প্রতিহিংসার কারণে বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করে, যার ফলে উল্লেখযোগ্য সম্পদহানি হয়। মামলার বাদী দ্রুত বিচার দাবি করেছেন এবং অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। অন্যদিকে,প্রধান আসামি অসীম কুমার উকিল ও অপু উকিলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে তাদের সমর্থকরা এই মামলাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন। মামলাটি বর্তমানে তদন্তাধীন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানা গেছে। মামলাটির দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page