বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম:
চান্দিনায় মানবিক উদ্যোগের দৃষ্টান্ত: অসহায় পরিবারের পাশে দাঁড়ালো যুব কমিউনিটি  “পরকীয়া প্রেমে বড় হাফসা’র সহযোগিতায় পবিত্র ঈদের দিন সকালে স্বামীর ঘর থেকে পরকীয়া প্রেমিকের সঙ্গে পালিয়েছে নরসিংদীর মেয়ে খাদিজা” ঈদ মোবারক,, বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের সর্বস্তরের নেতা কর্মীদের জানাচ্ছি,পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন, ঈদ মোবারক !! ফরিদপুর শ্রমিক দলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। চাটখিলে কিশোর অটোচালক হত্যা: র‍্যাবের জালে ৩ ঘাতক ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষক মিলনায়তন ও প্রধান শিক্ষকের কক্ষ উদ্বোধন কারাগার” আওয়ামী লীগের রাজনৈতিক নারী কর্মীদের জন্য যেন মরণ ফাঁদ। শারদীয় দূর্গা পূজা উপলক্ষে কালিয়ায় বিশেষ আইন-শৃঙ্খলা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত রিকশাচালক বাবার দুই ‘রাজকন্যা’র স্বপ্নপূরণ: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি বুশরা ও তৃষা ঝিনাইদহ কালীগঞ্জে জমি নিয়ে প্রতারণা ভাগ্নের সাথে মামার।

নবগঠিত সেনবাগ উপজেলা ও পৌরসভা বিএনপির কমিটির বিজয় মিছিল

নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার বি এন পির   নবগঠিত সেনবাগ উপজেলা ও পৌরসভা বিএনপির কমিটির বিজয় মিছিল।

‎গত ৮ সেপ্টেম্বর রোববার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সেনবাগ উপজেলা আহবায়ক কমিটি ও পৌরসভা বিএনপির  আহবায়ক কমিটি ঘোষণা হওয়ার পর বিএনপি’র ত্রিমুখী গ্রুপের পক্ষে বিপক্ষে মিছিল হয়।

‎গত ২দিন আগেও সেনবাগে যে গ্রুপটি আহবায়ক কমিটি প্রত্যাখ্যান করে কমিটি বাতিলের পক্ষে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছিলেন, অথচ দু’দিন পর  ১১ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৪টায় ঐ গ্রুপটি ( বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চীফ হুইপ জয়নুল আবেদিন ফারুক সমর্থিত গ্রুপ )  উপজেলা ও পৌরসভা আহবায়ক কমিটিকে অভিনন্দন জানিয়ে বিজয় মিছিল ও সমাবেশ করে।

‎নোয়াখালীর জেলা বিএনপির আহবায়ক মাহবুব আলমগীর আলো ও সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ-কে অভিনন্দন জানান, এবং সেনবাগ উপজেলা ও পৌরসভা আহবায়ক কমিটিকে স্বাগত জানিয়ে সেনবাগ পৌর শহরে বিশাল বিজয় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।

‎বিজয় মিছিলটি সেনবাগ থানার মোড়ে জিরো পয়েন্টে এসে সমাবেশে বক্তব্য রাখেন, সেনবাগ উপজেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির আহবায়ক মোক্তার হোসেন পাটওয়ারী ও পৌরসভা বিএনপি’র সদস্য সচিব মোঃ শহীদ উল্যাহ শহীদ।

‎মিছিলে উপস্থিত ছিলেন, নব-গঠিত সেনবাগ উপজেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক ভিপি ফারুক, পৌর বিএনপির  যুগ্ম- আহবায়ক ভিপি জাহাঙ্গীর ও পৌর বিএনপির  যুগ্ম- আহবায়ক আনোয়ার উল্যাহ আজাদ সহ বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page